• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রকাশ : April 3, 2026

শান্তিগঞ্জে নূর ইসলামের বিরুদ্ধে সরকারি মাটি লুট ও খাস জমি নিয়ে অনিয়মের অভিযোগ

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ২৬ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

রেজাউল করীম বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের হাসারচর (আমদাবাদ) গ্রামে নূর ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে সরকারি পতিত জমি ও খেলার মাঠ থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি এবং খাস জমিতে ঘর নির্মাণের নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তি বেকু (এস্কাভেটর) ব্যবহার করে খেলার মাঠসহ আশপাশের সরকারি জমি থেকে মাটি উত্তোলন করছেন, ফলে মাঠটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে।
এছাড়া অভিযোগ রয়েছে, কিছু মানুষকে ভূমিহীন দেখিয়ে সরকারি জমিতে ঘর তুলে দেওয়ার নামে জনপ্রতি প্রায় ১০ হাজার টাকা আদায় করা হচ্ছে, যা স্থানীয়দের মতে একটি সংগঠিত চাঁদাবাজি।
আইন অনুযায়ী, অনুমতি ছাড়া সরকারি জমি থেকে মাটি উত্তোলন দণ্ডনীয় অপরাধ। একইভাবে খাস জমি বরাদ্দ দেওয়ার ক্ষমতা উপজেলা প্রশাসনের হাতে থাকলেও ব্যক্তি উদ্যোগে এমন কার্যক্রম আইনসম্মত নয়।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে এলাকায় জমি দখলকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষের সৃষ্টি হতে পারে।
এলাকাবাসী অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন