• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
১লা মে উপলক্ষে শ্রমজীবী মানুষের প্রতি সামছুল হকের শুভেচ্ছা বিশ্বম্ভরপুরে র‍্যাব-৯ এর অভিযানে ২২৩ বোতল বিদেশী মদসহ আটক-৩ সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে চরভদ্রাসন গার্লস স্কুল সড়কের মানুষের তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার নড়াইলে চোরের উপদ্রব থামাতে লোহাগড়ায় গ্রামবাসীর মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে শোভাযাত্রা ও মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা শব্দ দূষণ রোধে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট সুনামগঞ্জ সদর পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা এখন ডাস্টবিন পানি নিষ্কাশ বন্ধ,জলাবদ্ধতায় স্বাস্থ্য ঝুঁকি সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ
প্রকাশ : October 15, 2022

শান্তিগঞ্জ বাজার সমিতির নির্বাচন সম্পুর্ন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩০ জন পড়েছে
আপডেট : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

চলমান বাংলাদেশ ডেক্সঃ

উৎসবমুখর পরিবেশে শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) শান্তিগঞ্জ বাজার সংলগ্ন স্থানীয় মাহবুবা কমিউনিটি সেন্টারে সকাল ৯ ঘটিকা থেকে ৪ ঘটিকা পর্যন্ত বাজারের ব্যবসায়ীবৃন্ধের ভোটগ্রহণ শেষে বিকাল ৫ টায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন উক্ত নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমদ, সমবায় সমিতি লিঃ নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস। উক্ত নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতীকে ২ শত ৪ ভোট পেয়ে বিজয় লাভ করে দলিল লিখক সমিতির সাবেক সভাপতি রিপন তালুকদার। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি জুয়েল আহমদ চেয়ার প্রতীকে পেয়েছেন ১ শত ৪০ ভোট। সহ সভাপতি পদে মই প্রতীকে জমিল মিয়া ২ শত ৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শ্যামল দেব দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১ শত ৪৭ ভোট। সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীকে ১ শত ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক জিলানী মিয়া। নিকটতন প্রতিদ্বন্দ্বী আবু হেলাল চাকা প্রতীকে ১ শত ৭৯ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে সাহাব উদ্দীন মোটর সাইকেল প্রতীকে ২ শত ২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাপ ফুল প্রতীকে মৃদুল দাশ পেয়েছেন ১ শত ৩৪ ভোট। প্রচার সম্পাদক পদে আপেল প্রতীকে ১ শত ৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আতিকুর রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাদিকুর রহমান কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১ শত ৬৪ ভোট। সদস্য পদে কাঁঠাল প্রতীকে ২ শত ২৯ ভোট পেয়ে ১ম হয়েছেন মো সাধু মিয়া। আম প্রতীকে ২ শত ২৫ ভোট পেয়ে ২য় হয়েছেন মোঃ সালেহ আহমদ সাজু। মোবাইল ফোন প্রতীকে ২শত ২৪ ভোট পেয়ে ৩য় হয়েছেন মোঃ নুর হোসেন। গরুর গাড়ী প্রতীকে ২ শত ১৬ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন আব্দন নুর। টিউবওয়েল প্রতীকে ১শত ৭৭ ভোট পেয়ে ৫ম হয়েছেন মোঃ রায়হান আহমদ।
এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল ইসলাম মিলন ও অর্থ সম্পাদক পদে হাফিজ মোঃ রশিদ আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন