• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন
প্রকাশ : March 22, 2026

শিমুল বাগানে যাওয়া হলো না সাফিকুলের

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ২৯ জন পড়েছে
আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬

চলমান ডেক্স: সুনামগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন সময়ে ঘুরতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে এবং আরও দুইজন আহত হয়েছেন। রোববার দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের শান্তিগঞ্জ উপজেলার গাগলী ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাফিকুল ইসলাম (২৮) শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুক্তাখাই গ্রামের মৃত উকিল আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাফিকুল ইসলাম তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে তাহিরপুরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র শিমুল বাগানে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে নিজ গ্রাম থেকে রওনা দেন। পথে গাগলী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় সাফিকুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে সাইদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত গুলজার আহমদ সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমজাদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই সাফিকুল ইসলামের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলি উল্যাহ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন