• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রকাশ : April 2, 2026

সদর উপজেলা পরিষদ নির্বাচনে জমিয়তের প্রার্থী আনোয়ারুল ইসলাম বানিপুরী

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ২০ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন মাওলানা আনোয়ারুল ইসলাম বানিপুরী।
বুধবার (২ এপ্রিল ) বিকাল ৩টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি মাওলানা শায়েখ আব্দুল ওয়াহহাবের সভাপতিত্বে এবং উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা রমজান হুসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়েখ তাফাজ্জুল হক আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম বানিপুরী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা প্রিন্সিপাল নূর হুসাইন, অফিস সম্পাদক মাওলানা আবদুল্লাহ গাজিনগরী, পৌর সাধারণ সম্পাদক মুফতি মুবাশ্বির আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা তায়েফ আহমদ এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুন নূর ফয়েজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা আনোয়ারুল ইসলাম বানিপুরীকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন