• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
১লা মে উপলক্ষে শ্রমজীবী মানুষের প্রতি সামছুল হকের শুভেচ্ছা বিশ্বম্ভরপুরে র‍্যাব-৯ এর অভিযানে ২২৩ বোতল বিদেশী মদসহ আটক-৩ সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে চরভদ্রাসন গার্লস স্কুল সড়কের মানুষের তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার নড়াইলে চোরের উপদ্রব থামাতে লোহাগড়ায় গ্রামবাসীর মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে শোভাযাত্রা ও মানববন্ধন আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬” উপলক্ষ্যে সুনামগঞ্জে শোভাযাত্রা শব্দ দূষণ রোধে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট সুনামগঞ্জ সদর পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা এখন ডাস্টবিন পানি নিষ্কাশ বন্ধ,জলাবদ্ধতায় স্বাস্থ্য ঝুঁকি সুনামগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ওপর কিশোর গ্যাং-এর হামলা, থানায় অভিযোগ
প্রকাশ : October 5, 2022

সাতক্ষীরায় বিজিবি অধিনায়কের স্ত্রীকে বহনকারী প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল কাঠমিস্ত্রীর

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩৯ জন পড়েছে
আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

চলমান ডেক্সাঃ

সাতক্ষীরায় দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় একজন কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের বকচরা মোড়ে এই ঘটনা ঘটে। নিহতের নাম সাইফুল ইসলাম(৪০)। তিনি সাতক্ষীরার বকচরা এলাকার লোকমান আলীর ছেলে। এ ঘটনায় প্রাইভেটকার ও চালক সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছে।
পুলিশ হেফাজতে থাকা প্রাইভেট কার চালক সুজন শেখ (৩৬)। তিনি গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
উল্লেখ্য, ঘাতক প্রাইভেটকারটি সাতক্ষীরা বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলামের স্ত্রীকে বহন করে নিয়ে যাচ্ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১১টার দিকে সাইকেল চালিয়ে বড় বাজারে যাওয়ার সময় বকচরা এলাকায় কাঠমিস্ত্রী সাইফুল ইসলাম এক ব্যক্তির সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় পিছন থেকে দ্রুতগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো -গ-২৩-৭২১৯) সাইফুলকে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা চালক সুজন শেখকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং সেটি ভাংচুর করে।
আটককৃত সুজন শেখ নীলডুমুর বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলামের প্রাইভেটকার চালান। বুধবার সকালে ঢাকা থেকে বিজিবির ওই কর্মকর্তার স্ত্রীকে সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনি ১৭ বিজিবি ব্যাটালিয়নে পৌছে দেওয়ার জন্য বের হন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সম কাইয়ূম জানান, ঘাতক প্রাইভেটকারটি ও তার ড্রাইভারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সবকিছু পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলাম জানান, অসাবধনতা বশতঃ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি আমার স্ত্রীকে বহন করছিল। নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরন দেওয়া হবে। বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে। ————


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন