• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : May 27, 2025

শান্তিগঞ্জে এড.আজাদ বখত ও ফরিদ বখত গণপাঠাগারের শুভ উদ্বোধন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪০ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

কাজী ছাদিকুর রহমান আতিক 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এড. আজাদ বখত ও ফরিদ বখত গণপাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) বিকালে শান্তিগঞ্জ বাজারস্থ সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয় এই পাঠাগারের শুভ উদ্বোধন অনুষ্ঠান।

গণপাঠাগারের কর্ণধার নেয়ামত উল্লাহ কয়েছের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সুলতান আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।

শুরুতে স্বাগত বক্তব্য দেন পাঠাগারের নির্বাহী পরিচালক প্রভাষক মামুন আহমেদ। শুভ উদ্বোধন অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ, সুনামগঞ্জ দ্বীনি সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মমতাজুল হাসান আবেদ, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুজ আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আবু খালেদ, সুনামগঞ্জ জজকোর্টের অ্যাডভোকেট মোঃ হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইলিয়াস মিয়া, সাংবাদিক কাজী জমিরুল ইসলাম মমতাজ ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির অর্থ সম্পাদক হাফেজ আব্দুর রশিদ।

বক্তারা বলেন, পাঠাগার একটি সমাজের জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র। ‘এড. আজাদ বখত ও ফরিদ বখত গণপাঠাগার’ এলাকার মানুষের মাঝে জ্ঞান ও সংস্কৃতির আলো ছড়িয়ে দেবে বলে আশাবাদী। তাছাড়া বইয়ের পাশাপাশি জাতীয় ও স্থানীয় পত্রিকা সংরক্ষণ করা হলে পাঠকের আগ্রহ আরও বাড়বে।

অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, শান্তিগঞ্জ ক্লাবের সহ-সভাপতি ছাদিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, ইউপি সদস্য মোঃ লিটন মিয়া, শিক্ষক আতিকুর রহমান,

দলিল লেখক আবুল লেইচ, বিএনপি নেতা মতিউর রহমান ও ব্যাংকার মোঃ তাজুল ইসলাম সহ সুশীল সমাজের লোকজন ও স্থানীয় ব্যক্তিবর্গ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন