• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : January 3, 2026

শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১০৮ জন পড়েছে
আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

শহিদুল ইসলাম রেদুয়ান : প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (৩ই জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা’র সঞ্চালনায় ‘আত্ম-অনুসন্ধান এবং যত্নশীল সমাজ : নবীন-প্রবীণ কথোপকথন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: ফাতেমাতুজহুরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু, পাগলা বাজারের ব্যবসায়ী মকবুল হোসেন, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি নিখিল বাবু এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সুমেল আহমদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা শাহ আলম চিশতী, জয়ন্ত চৌধুরী, হিল্লোল পুরকায়স্থ সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা সমাজসেবার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার ও মানবিক মূল্যবোধের সমন্বয়ের মাধ্যমে একটি কল্যাণমুখী ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলাই জাতীয় সমাজসেবা দিবসের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন