• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : June 4, 2025

শান্তিগঞ্জে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৯৭ জন পড়েছে
আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫

কাজী ছাদিকুর রহমান আতিক : শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কাদিপুর গ্রামে পানিতে ডুবে কামাল হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ জুন) ভোরে বাড়ির পাশের মহাসিং নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন ওই গ্রামের কদ্দুস মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জটিল মৃগী রোগে ভুগছিলেন তিনি। খিচুনি হওয়ার কারণে মাঝে মধ্যেই পড়ে গিয়ে আহত হতেন। প্রতিদিনের মতো বুধবার ভোরেও মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন কামাল। বাড়ির ঘাটে বাঁধা নৌকায় উঠার সময় হঠাৎ খিচুনি শুরু হলে তিনি নৌকা থেকে নদীতে পড়ে যান এবং সাঁতার জানতেন না বলে দ্রুত পানিতে তলিয়ে যান।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করেও কামালের কোনো সন্ধান পাননি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান জামান উদ্দিন বলেন, “৯৯৯ থেকে খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় কামাল হোসেনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। পরে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কাদিপুর গ্রামে। স্থানীয়রা জানান, কামাল একজন পরিশ্রমী যুবক ছিলেন। রোগে ভুগলেও জীবিকা নির্বাহের জন্য প্রতিদিন হাওরে মাছ ধরতেন। তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাবাসী গভীরভাবে শোকাহত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন