• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : May 26, 2025

হাওরের প্রাণ রক্ষায় অভিযান: শান্তিগঞ্জে ধ্বংস ৯০০ অবৈধ কিরণমালা

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১০০ জন পড়েছে
আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫

ছাদিকুর রহমান আতিক 

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:: শান্তিগঞ্জে হাওরের জীববৈচিত্র্য ও মাছের প্রজনন রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে মাছ ধরার অবৈধ সরঞ্জাম ‘কিরণমালা’ ধ্বংস করা হয়েছে।

সোমবার (২৬ মে) সকালে উপজেলার দেখার হাওরে সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে মাছ ধরার জন্য ব্যবহৃত ৯০০টি অবৈধ কিরণমালা জব্দ করে সেগুলো শান্তিগঞ্জের সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পাশে প্রকাশ্যে ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা প্রশাসকের নির্দেশনায় মাছের বংশবৃদ্ধি রক্ষা ও হাওরের পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী বলেন, “অবৈধ কিরণমালা ব্যবহার হাওরের জীববৈচিত্র্যের জন্য হুমকি। এ ধরনের জাল ব্যবহারে মাছের প্রজনন ব্যাহত হয়। তাই এগুলো জব্দ করে ধ্বংস করা হয়েছে।”

তিনি আরও বলেন, “যাদের জাল ধ্বংস করা হয়েছে, তাদের ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি তাদের বিকল্প পেশায় যুক্ত হতে উৎসাহিত করা হবে।”

স্থানীয়দের মতে, প্রশাসনের এমন উদ্যোগ হাওর রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে এবং পরিবেশবান্ধব মাছ শিকারকে উৎসাহিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন