• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার সুনামগঞ্জে ডিসির নিষেধ অমান্য করে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জে বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্রের ঝমকালো আয়োজনে বৈশাখী বর্ষবরণ-১৪৩৩ উদযাপন সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিলাল উদ্দিন হত্যা মামলার দুই আসামি কুমিল্লা থেকে গ্রেফতার সুনামগঞ্জে ইউরোপে কর্মী পাঠানোর নামে প্রতারণা: নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ১ বনগাঁও বাজারে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত সুনামগঞ্জে উদীচীর বর্ষবরণে জেলা প্রশাসনের বাধা: প্রতিবাদ ও কর্মসূচি ঘোষণা শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার ‎ হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার
প্রকাশ : September 22, 2022

কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩২১ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

 

মোঃশাহজাহান খন্দকার-
কুড়িগ্রাম-প্রতিনিধিঃ

২২.০৯.২২

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর নেহাল উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও যথাসময়ে পরীক্ষা শেষ করার দাবীতে এসএসসি পরীক্ষার্থীরা মানববন্ধন করেছে। বৃহষ্পতিবার সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জাকিউল ইসলাম, মাহিন হাবীব, রাফিউল ইসলাম।
বক্তারা বলেন, পরীক্ষায় কোন প্রশ্ন ফাঁস হবেনা বলে শিক্ষামন্ত্রী কথা দিয়েছিলেন, কিন্তু কার গাফিলতি ও দুর্নীতির কারণে ভুরুঙ্গামারীতে প্রশ্ন ফাঁস হলো তা দ্রুত খুঁজে বের করতে হবে। শোনা যায় সেখানে সবজির দামে প্রশ্ন পাওয়া গেছে। প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর চরম ব্যর্থতার কারণে এই প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে বলে তারা দাবী করেন। করোনা ও বন্যার পর প্রশ্ন ফাঁসের পর শিক্ষার্থী ও অভিভাবকদের শঙ্কা দূর করতে তারা ১ অক্টোবরের মধ্যে স্থগিত পরীক্ষা অনুষ্ঠানের দাবী জানান। পরে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন