• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : January 21, 2023

নড়াইলে আন্তঃজেলা মাদকচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৫৫০ পিস ইয়াবা ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪৬ জন পড়েছে
আপডেট : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

 

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধিঃনড়াইলের লোহাগড়া থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবা ও ২ (দুই) বোতল ফেনসিডিলসহ আন্তঃজেলা মাদকচক্রের ৩ সদস্য গ্রেপ্তার হয়েছে। আজ ২১ জানুয়ারি (শনিবার) বিকালে লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে লোহাগড়া উপজেলার লংকরচর এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ মোঃ মিজানুর রহমান শেখ (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গোপালগঞ্জ জেলার মোকছেদপুর থানা এলাকার বাসিন্দা। তার নামে ফরিদপুর ভাঙ্গা থানায় মাদক মামলা রয়েছে।

পৃথক অপর একটি অভিযানে পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে চুয়াডাঙ্গা জীবননগর থানার মোঃ মামুন (২১) এবং লোহাগড়া উপজেলার মুস্তাক বিশ্বাস (৪৮) নামের দুই মাদক কারবারিকে লোহাগড়া পৌরসভার রামপুর এলাকা থেকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ৫০ পিস ইয়াবা ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক কারবারি মুস্তাকের নামে লোহাগড়া থানায় ০৪ টি মাদক মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদকের সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন