• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : January 23, 2023

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৮১ জন পড়েছে
আপডেট : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

মোঃআব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃবাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির উদ্যোগে সুনামগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ‍্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান মো. আবুল বরকতের সভাপতিত্বে এবং সংগঠনের সদস‍্য সচিব ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় সম্মেলনে বক্তব‍্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, ইউপি চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী তপন, ইউপি চেয়ারম্যান ইউনুছ আহমদ, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার।
সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আমির হোসেন রেজা, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাই, ইউপি চেয়ারম্যান
ইজ্জত আলী তালুকদার, ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মুফতি সামছুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নুরুল হক, ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন,
ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মিলন খান, ইউপি চেয়ারম্যান মো. সৈকত আলী, ইউপি চেয়ারম্যান সোহেল আহমদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, একজন চেয়ারম‍্যানের দায়িত্ব পালনে অনেক খরচ-পাতি ও জট জামেলা রয়েছে। কিন্তু সরকার আমাদের ভাতা বৃদ্ধি করছে না। আমাদের দায়িত্ব পালনে অনেক কষ্ট হচ্ছে। প্রতি মাসে আমাদের নিজেদের পকেটের টাকা খরচ করে মানুষের সেবা করে আসছি। তারা আরও বলেন, আমাদের কর্মসৃজন কর্মসূচির কাজ বন্ধ রয়েছে। ফলে গ্রামীণ রাস্তা-ঘাটের সংস্কার ও মেরামত কাজ করা সম্ভব হচ্ছে না। কর্মসৃজন কর্মসূচি পূনরায় চালু করার দাবি আমাদের।
সভা শেষে উপস্থিত চেয়ারম্যানগণের সর্বসম্মতিক্রমে মো. আবুল বরকতকে সভাপতি এবং শাহীনুর রহমান শাহীনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস‍্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
অন‍্যান‍্য সদস‍্যরা হলেন, সহ-সভাপতি গয়াছ আহমদ, সহ-সভাপতি নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামীমুল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী তপন ও সুব্রত সামন্ত সরকার, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিলন খান, দপ্তর সম্পাদক লুৎফুর রহমান জায়গীরদার খোকন, কোষাধ‍্যক্ষ মো. নুরুল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম সহ অন‍্যান‍্য সদস‍্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন