• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : December 15, 2022

সুনামগঞ্জের দোয়ারায় বর্ডারহাট পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩২৯ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

 

হাফিজ সেলিম আহমদ,
স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের সীমান্তবর্তী বর্ডার হাট পরিদর্শন করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভর্মা। বৃহস্পতিবার দুপুরে বাগানবাড়ী রিংকু বর্ডারহাট পরিদর্শন করেন তিনি। উপজেলার বোগলাবাজার ইউনিয়ন সীমান্তে বাগানবাড়ী রিংকু বর্ডার হাট পরিদর্শনে আসার পর তাকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নেতৃবৃন্দ। পরে ভারতীয় হাইকমিশনার এক মতবিনিময় সভায় যোগদান করেন। এসময় ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ভারতীয় সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জায়সওয়াল, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এহসান শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, থানার ওসি দেবদুলাল ধর, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান,সাবেক চেয়ারম্যান আহমেদ আলী আপন, লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল হক, নিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবু বকর সিদ্দিক সহ সীমান্ত এলাকার বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি) ও ভারতীয় বিএসএফ এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ল্লেখ্য, গত ১২ মে বাগানবাড়ী রিংকু বর্ডারহাটের আনুষ্টানিক উদ্বোধন করা হয়। সপ্তাহের একদিন প্রতি বৃহস্পতিবার এই হাট চালু থাকে। ২০১৮ সালে এই বর্ডার হাট নির্মান কাজ শুরু হয়। সংক্রমাক ব্যাধী করোনা ভাইরাসের কারনে এর উদ্বোধন কাজ পিছিয়ে যায়। মতবিনিময়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভর্মা বলেন, ভারতের সাথে বাংলাদেশের সু-সম্পর্ক অনেক পূরনো। এই বর্ডার হাটটি চালু হওয়ায় দু’দেশের সীমান্তবর্তী প্রত্যন্ত জনপদের মানুষের সু-সম্পর্ক তৈরী হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন