বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফঃখুলনা অঞ্চলের প্রায় ২০০ কোটি মানুষের জন্য মানসম্মত চিকিৎসা সেবা নিয়ে অগ্রযাত্রা শুরু করবে খুলনা ৩ টি প্রকল্পের মাধ্যমে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়।
এতে ব্যয় হবে ৪৬৩৪ কোটি টাকা মেয়াদকাল ২০২৭ সালের জুন পর্যন্ত।
প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার প্রস্তাবিত ৫০ একর জমির উপর ৯৬০ শয্যা হাসপাতাল সহ বিশ্ববিদ্যালয়টি চালু হতে যাচ্ছে।
এ সংক্রান্ত সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপনের সম্ভবত সমীক্ষার চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন বিষয়ক সভা সোমবার দুপুরে খুলনা নগরীর হোটেল
সিটি ইন এ অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
দেশের পঞ্চম মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে ২০২১ সালে মহান জাতীয় সংসদে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল পাস হয়।
বিশ্ববিদ্যালয়টি পুরোদমে চালু হলে এখানে চিকিৎসা বিষয়ে স্নাতক পর্যায়ে শিক্ষা লাভও উচ্চতর গবেষণার সুযোগ সৃষ্টি হবে।
এক্ষেত্রে সমীক্ষা প্রতিবেদনটি অনুমোদিত হলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণের ডিপিপি প্রণয়নের কাজ দ্রুত সম্পন্ন করা হবে। ইতিমধ্যে ৯ টি মেডিকেল কলেজ ও ৫ টি নার্সিং কলেজকে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে সিটি মেয়র শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থাপন প্রক্রিয়া আরো তুরাম্বিত হবে বলে আশা প্রকাশ করে বলেন ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয় এলাকাটি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে।
এতে সম্মানিত অতিথি হিসেবে খুলনা ২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল বলেন খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসা বিষয়ের উচ্চ শিক্ষা ও গবেষণার নতুন দ্বার উন্মোচন করবে।
তিনি আরো বলেন এ প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্যসেবা পেয়ে খুলনার মানুষ উপকৃত হবে বলে আশা করা যায়।
সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমীর মহাপরিচালক মোঃ বদরুল আরেফিন ও খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ ।
সমীক্ষা বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন প্রফেশনাল অ্যাসোসিয়েটস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর কে এইচ উদ্দিন।
খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক অধ্যাপক ডাক্তার মেহেদী নেওয়াজ।
জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমী এবং প্রফেশনাল এসোসিয়েট লিমিটেডের যৌথ আয়োজনে অনুষ্ঠানে খুলনার কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিভিন্ন মেডিকেল কলেজ ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রধান সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করে তাদের মতামত তুলে ধরেন।