বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফঃখুলনা মহানগর যুবলীগ এর ত্রিবার্ষিক কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ কমিটি গঠন হলেও ঘোষণা করেনি জেলা পর্যায়ের কোন পদ প্রত্যাশীদের নাম।
খুলনা মহানগর যুবলীগের কমিটির সভাপতি পদে মোঃ শফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজনকে দলীয় হাই কমান্ডের উচ্চ পর্যায়ের নেতারা চুলচেরা বিশ্লেষণ ও তাদের আমলনামার উপর ভিত্তি করে তাদের উপরে এই গুরু দায়িত্ব করেছেন।
এর আগে প্রাণবন্ত শতস্ফুর্ত ভাবে দীর্ঘ ২০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ২৪ জানুয়ারি মঙ্গলবার বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতস্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপির সভাপতিত্বে খুলনা মহানগর ও জেলা কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সকাল ১০ টায় নগরীর শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত হয়।
এর আগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ জাতীয় পতাকা উত্তোলন বেলুন ফেস্টুন এবং শান্তির পায়রা উড়িয়প সম্মেলনের শুভ সূচনা করেন।
পরে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্যর মধ্য দিয়ে পর্যায়ক্রমে সকলেই আজকের গুরুত্বপূর্ণ সম্মেলনে বক্তব্য রাখেন। তবে আজকের আলোচনার প্রধান আলোচ্য বিষয় ছিল বর্তমান যুব সমাজ পারে মাদককে রুখে দিতে।
এবং মাদক মুক্ত দেশ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আগামী দিনের পদযাত্রা হোক যুবকদের অঙ্গীকার।
তাছাড়া বক্তারা বিএনপির অপরাজনীতি ও মিথ্যাচারের সার্বিক দিক তুলে ধরে বক্তারা বলেন বিএনপি জানে তারা ক্ষমতায় থাকা অবস্থায় এতিমদের মুখের গ্রাস আত্মসাৎ এবং ব্যাংক ডাকাতি বিদেশে অর্থ পাচারের মাধ্যমে তাদের সকল মন্ত্রী থেকে শুরু করে সংসদ সদস্যরা পর্যন্ত বিভিন্ন দেশে ব্যবসা সহ বাড়ি গাড়ি হাঁকিয়ে নিজেদের আখের গুছিয়ে দেশকে তলাভিহীন ঝুড়িতে পরিণত করে রিক্ত শূন্য অবস্থায় রেখে অন ইলেভেন সরকারের হাতে কৌশলগতভাবে ক্ষমতা ছেড়ে রাতের আঁধারে পালিয়ে বাঁচার চেষ্টা করলেও দেশের জনগণের আন্দোলনের চাপের মুখে তাদের ক্ষমতার অপকর্মের প্রতিফলন কড়ায় গন্ডাই দিতে হয়েছে।
আরো বলেন বিএনপি আবারও নীল নকশার মিথ্যা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দেশের সাধারণ জনগণদের বোকা বানিয়ে আবারো পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসার লিপ্সায় লিপ্ত হয়েছে।
কিন্তু দেশের জনগণ সেই নীল নকশার অপরাজনীতিতে সাড়া দেবে না জেনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না। তারা আবারও দেশে ১/১১ এর পুনরাবৃত্তি ঘটিয়ে দেশ ও জনগণের
জান মালের ক্ষতির নেশায় পায়তারা করছে।
তাই আজ খুলনার সকল যুব সমাজ তথা দেশের সচেতন মানুষদের সর্বদা সজাগ থেকে বিএনপির অপরাজনীতির কঠিন দাঁতভাঙ্গা জবাব দিয়ে আসন্ন ২০২৪ সালের সংসদ নির্বাচনে পরিচ্ছন্ন ব্যালটের মাধ্যমে পুনরায় শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় এনে দেশের সকল উন্নয়নের অগ্রগতির আরও তুরাম্বিত করে স্মার্ট বাংলাদেশ হিসেবে বিশ্ব মানচিত্রে রোল মডেল হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সহযোগিতার হাত প্রসার করার আহ্বান জানান।
তাছাড়া বক্তারা আরো বলেন বিএনপি কখনো ক্ষমতায় এসে দেশের উন্নয়ন করেনি। করেছে খাম্বাচুরির মত অপকর্ম গরিব অসহায়দের অর্থ আত্মসাৎ ব্যাংকের টাকা লুট করে বিদেশে পাচার নারী ধর্ষণ লুটপাট ও দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন অত্যাচার।
আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরেই দেশে বড় বড় মেঘা প্রকল্প তৈরি হয়েছে।
দৃশ্যমান হয়েছে পদ্মা সেতুর মতন মেঘা প্রকল্প কর্ণফুলী টার্নেল ইতিমধ্য চালু হয়েছে মেট্রোরেল যার সুফলন ভোগ করছে দেশের জনগণ।
তৈরি হয়েছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র।
চলমান রয়েছে অসংখ্য উন্নয়ন মূলক প্রজেক্ট আর এ সকল প্রজেক্ট থেকে যুগ যুগ ধরে সুফল ভোগ করবে এই দেশেরই জনগণ।
আজ বাংলাদেশের শহর থেকে প্রত্যন্ত অঞ্চল গ্রামগঞ্জে কোথাও আলো বিহীন অন্ধকার নেই। সবস্থানে জ্বলছে বৈদ্যুতিক আলো।
তাছাড়া দেশের প্রতিটি এলাকায় যোগাযোগের মাধ্যম হয়েছে অতি উন্নত কোথাও কোন ভাঙাচোরা রাস্তাঘাট নেই।
আর সকল উন্নয়ন একমাত্র আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সরকারের আমলেই সম্ভব হয়েছে।
তাই এ সকল উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার ক্ষেত্রে পুনরায় আওয়ামী লীগ সরকার তথা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতা রাখার বিকল্প কিছুই নাই।
আজকের সম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য পিজুস কান্তি ভট্টাচার্য নগর সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান খুলনা ২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল।
বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা জেলা সাধারণ সম্পাদক সুজিত অধিকারী আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন। এবং প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ যুগ্ন সম্পাদক সুব্রত পাল সাংগঠনিক সম্পাদক এডভোকেট ডঃ শামীম আল সোহাগ নগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান বাবু।
সম্মেলনের সভাপতিত্ব করেন খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। গোটা অনুষ্ঠান পরিচালনা করেছেন নগর যুবলীগের যুগ্ন আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন। এবং শোক প্রস্তাব পাঠ করেন বর্তমান জেলা যুবলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ। সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিলর অধিবেশন নগরীর ইউনাইটেড ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।