• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : April 8, 2023

তাজহাট থানা আ:লীগের সাধারণ সম্পাদক এবং ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর শিপলু কারাগারে

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৬৩ জন পড়েছে
আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

 

হীমেল কুমার মিত্র,স্টাফ রিপোর্টার:

রংপুর সিটি করপোরেশনের (রসিক) ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও তাজহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আলম শিপলুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ (৮ এপ্রিল) শনিবার দুপুর সোয়া ১টার দিকে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহসানুল হক রানার আদালতে তাকে তোলা হয়। সেখানে তার বিরুদ্ধে থাকা ৪টি ওয়ারেন্টভুক্ত মামলার মধ্যে তিনটিতে জামিন মঞ্জুর করা হলেও ১৮১/২২ নম্বর চাঁদাবাজি মামলায় তার জামিন না মঞ্জুর করেন আদালত।

কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু সড়ক ও জনপদ বিভাগের জমি জাল দলিল করে বিক্রির মামলায় ১ বছরের দণ্ডপ্রাপ্ত এবং ৪টি মামলার ওয়ারেন্টসহ একাধিক মামলার আসামি। গতকাল (৭ এপ্রিল) শুক্রবার রাত সাড়ে ৯টায় তাকে নগরীর বিনোদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ শনিবার বেলা সাড়ে ১২টায় কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমানের ব্যবহৃত সরকারি গাড়ির ডাবল ডেকার সিটে বসিয়ে তাকে আদালতে নেওয়া হয়। আদালতে নেওয়ার পর তাকে মেট্রোপলিটন হাজতখানায় রাখা হয়। পরে সোয়া ১টার দিকে তাকে আদালতে তোলা হয়।

আসামি জাকারিয়া আলম শিপলুর আইনজীবী মাহমুদুল হক সেলিম জানান, শুক্রবার রাত সাড়ে ৯টায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকা ৪টি মামলার মধ্যে ৩টি মামলায় আদালত জামিন মঞ্জুর করেছেন। আর ১টি মামলা জেলা ও দায়রা জজ আদালতে থাকার কারণে সেটির শুনানি করা সম্ভব হয়নি। সেই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন