• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : January 24, 2023

শাল্লায় ৩ দিনব্যাপী হরিনাম সংকীর্তন শুরু

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫৯ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

 

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃসুনামগঞ্জের শাল্লায় ৩ দিনব্যাপী (২৪ প্রহর) হরিনাম সংকীর্তন শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে হরিনাম সংকীর্তন মঞ্চে শ্রীমদ্ভগবদ গীতা পাঠের মধ্যদিয়ে ৩দিনব্যাপী ৪৩ তম শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞানুষ্ঠানের শুভারম্ভ হয়েছে বলে জানিয়েছেন হরিনাম সংকীর্তন ঘুঙ্গিয়ারগাঁও বাজার আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হবে হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস। রাত ৮টায় শাল্লা সদরে অবস্থিত ঘুঙ্গিয়ারগাঁও গ্রাম সংলগ্ন দাঁড়াইন নদীর পশ্চিম তীরে সংকীর্তন মঞ্চে দিরাই উপজেলার শ্রীকৃষ্ণ চৈতন্য সম্প্রদায় অধিবাস দিবসের কীর্তন পরিবেশন করবেন।
২৫জানুয়ারি সুর্যোদ্বয়ের পূর্বে শুরু হবে উপজেলার সবচেয়ে বৃহৎ এই নাম সংকীর্তন অনুষ্ঠান। নাম সংকীর্তন পরিবেশন করবেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৬টি কীর্তনীয়া দল। একাধারে ৭২ঘণ্টাব্যাপী নাম সংকীর্তন পরিবেশনে রয়েছে যশোর জেলার ভক্ত হরিদাস সম্প্রদায়, খুলনার মা জয়ন্তী সম্প্রদায়, গোপালগঞ্জের মা তুলসী সম্প্রদায়, হবিগঞ্জের ভগবতী সম্প্রদায়, সুনামগঞ্জের অর্চনা সম্প্রদায় ও বৈষ্ণব সুন্দর সম্প্রদায়। ২৮ জানুয়ারি দধিভঙ্গের মাধ্যমে শেষ হবে ৩দিনব্যাপী মহানাম যজ্ঞের অনুষ্ঠান

এবিষয়ে হরিনাম সংকীর্তন ঘুঙ্গিয়ারগাঁও বাজার আঞ্চলিক ভক্তবৃন্দ কমিটির সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস বলেন ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি বিশ্ব মানবতার শান্তি কামনায় ৩দিনব্যাপী হরিনাম সংকীর্তনের সুচনা হতে যাচ্ছে আজ (২৪) জানুয়ারি শুভ অধিবাসের মধ্যদিয়ে।

আমরা পৃথিবীর প্রতিটি ধর্ম ও বর্ণের সকল মানুষের মঙ্গল কামনা করবো এই কীর্তন মহোৎসবে। ৪৩তম হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে প্রতি বছরই বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত প্রায় লাখ মানুষের সমাগম ঘটে। এবারও লাখ মানুষের পদচারণায় মুখরিত হবে শাল্লা সদরের এ নাম সংকীর্তন অঙ্কন বলে জানান তিনি। প্রতি বছরের ন্যায় এবছরও উৎসব মুখর এবং শান্তিপূর্ণভাবে হরিনাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংকীর্তন কমিটির সাধারণ সম্পাদক মনোজ কান্তি সরকার।

বার্তা প্রেরক,প্রীতম দাস।
০১৭১৬৯৯০২২৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন