• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : June 12, 2023

শিবসা নদীর চরে আটকা পড়া ৯০ কেজি ওজনের ডলফিন মারা গেছে

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৯৫ জন পড়েছে
আপডেট : সোমবার, ১২ জুন, ২০২৩

 

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) থেকে : পাইকগাছায় নদীর চরে আটকা পড়লো বিশাল আকারের ডলফিন। খুলনার পাইকগাছার শিবসা নদীর চরে আটকা পড়ে মারা গেছে বিশাল আকারের একটি ডলফিন।

আজ ১২ জুন সোমবার সকালে পাইকগাছা পৌর সদরের শিববাটীস্থ শিবসা নদীর চর থেকে স্থানীয় জনতা মৃত অবস্থায় ডলফিনটি উদ্ধার করে। এটি ইরাবতি প্রজাতির ডলফিন হতে পারে ধারনা করছেন অনেকেই। এলাকাবাসীর মতে সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে এক সময় এ ধরণের ডলফিন প্রচুর পরিমাণে দেখা যেত। খাদ্যাভাব ও নদ-নদীর নাব্যতা সংকটের কারণে এখন আর এসব নদ-নদীতে এ ধরণের ডলফিন খুব একটা দেখা যায় না।

উল্লেখ্য, অত্র এলাকার নদ-নদীর মধ্যে শিবসা হচ্ছে অন্যতম নদী। এ নদী দিয়ে এক সময় লঞ্চ-স্টিমার সহ ভারী ভারী নৌ-যান চলাচল করতো। ডলফিন সহ বিভিন্ন প্রজাতির মাছও পাওয়া যেত নদীতে। কালের বিবর্তনে শিববাটী ব্রিজ থেকে সোলাদানা খেয়াঘাট পর্যন্ত নদীর কয়েক কিলোমিটার এলাকা ভরাট হয়ে মরা

নদীতে পরিণত হয়েছে। জোয়ারের সময় নদী প্রাণ ফিরে পেলেও ভাটার সময় শুকিয়ে যায়। এলাকাবাসীর ধারণা ডলফিনটি খাদ্যের সন্ধ্যানে রাতের জোয়ারে শিবসা নদীর গোড়ায় চলে আসে। মাছ শিকার করতে গিয়ে চরে উঠে পড়ে, একপর্যায়ে ভাটার সময় চরে আটকে পড়ে মারা যায়। ভোরে শিবসার চরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেস্থানীয় জনতা চর থেকে মৃত অবস্থায় ডলফিনটি উদ্ধার করে। পরে ডলফিনটি দেখতে উৎসুক জনতা ভীড় জমায়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান ও উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায় এ ব্যাপারে কোন কিছু জানা নেই বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন