• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : January 24, 2023

সুনামগঞ্জের ধর্মপাশায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩০৪ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

 

স্টাফ রিপোর্টার:মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিতেশ চন্দ্র সরকার এর সভাপতিত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জের একাউন্টেন্ট ফয়সাল আহমেদ এর সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক সাজেদুল হাসান, আরোও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সালমুন হাসান বিপ্লব, উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা অলিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, হাওরকন্ঠ শামীম আহমেদ বিলকিস। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বীর মুক্তিযোদ্ধারা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পরিষদের সদস্য ও মহিলা সদস্য সহ উপজেলার জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, প্রিন্ট, ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আজকের এই কর্মশালা থেকে কিভাবে ইউনিয়ন, উপজেলা, জেলা থেকে একেবারে মাদক নির্মূল করা যায় সেই সুপারিশগুলো উঠে আসবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে যেন মাদক কোনো বাধা হয়ে না দাঁড়ায় সেজন্য আমরা সবাই একসাথে কাজ করবো। এছাড়াও তিনি বলেন আজকে বাংলাদেশের একটি গ্রামও খুঁজে পাবে না মাদক মুক্ত, বাংলার প্রতিটি গ্রামে গ্রামে ঢুকে পড়েছে মাদক, আমরা সকলে সচেতন হলে মাদক নির্মল করা সম্ভব হবে বলে আশাবাদী, প্রত্যেক ইউনিয়নে ওয়ার্ডে আমরা মাদক বিরোধী কমিটি গঠন করবো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন