• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা
প্রকাশ : January 25, 2023

সুনামগঞ্জে এইচ এম পি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩০০ জন পড়েছে
আপডেট : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃসুনামগঞ্জের প্রাচীনতম বিদ্যাপীঠ হাজী মকবুল হোসেন পুরকায়স্থ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে সকাল থেকে বিদ্যালয় মাঠে শিক্ষার্থী বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহন করেন।

হাজী মকবুল হোসেন পুরকায়স্থ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. ইনছান মিঞার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক চিত্তরঞ্জন দাস ও সহকারী শিক্ষক মো. দিলোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক র্ধূজুটি কুমার বসু,পৌরসভার মেয়র নাদের বখ্ত,জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম,প্রাক্তন শিক্ষক মনসুর আলম,প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ইয়াকুব বখ্ত বহলুল,পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক লিটন সরকার,৪নং ওয়ার্ড কাউন্সিলর সাবিনা চৌধুরী মণিসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট বলেছেন,বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি শরীর গঠন ও মানসিক বিকাশে খেলাধূলার কোন বিকল্প নেই। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের প্রতিটি উপজেলায় উন্নতমানের বহুতল স্কুল ভবণ নির্মাণ করে শিক্ষার প্রসারে ব্যাপক কর্মযঞ্জ শুরু করায় গ্রামপর্যায়ে শিক্ষায় তৃণমূলের গরীব পরিবারের ছেলেমেয়েরা আজ স্কুল ও কলেজমুখী হওয়াতে তাদের মেধা বিকাশের পথ প্রসারিত হয়েছে। তিনি আরো বলেন একটি দেশ ও জাতি এবং পবিবারের উন্নয়নে সুশিক্ষার কোন বিকল্প নেই । কাজেই পরিবারের সবাইকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে জনসচেতনতার কোন বিকল্প নেই। তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর হাত ধরে দেশের তৎকালীন সাড়ে সাতকোটি মানুষ পরাধীনতার শৃংখল ভেঙ্গে আনতে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল,আজ তারই সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশে^ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। তিনি এই বিদ্যালয়ের উন্নয়নের জেলা পরিষদের মাধ্যমে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

২৫.০১.২০২৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন