চলমান ডেক্সঃনোয়াখালীতে একজন হিজড়া সদস্য ইন্তিকাল করেছেন। কিন্তু হিজড়া হওয়ার কারণে কেউ তার জানাযা ও কাফন-দাফনে এগিয়ে আসেনি।
এরপর সেখানকার গুরুমাতা মিথিলা হিজড়া ঢাকায় আমার সাথে যোগাযোগ করেন। তখন আমি আমাদের ‘দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদরাসা’ নোয়াখালী শাখার সম্মানিত উস্তাদ ও কেন্দ্রীয় মসজিদের খতিব, মুফতি জিহাদুল ইসলাম সাহেবের সাথে কথা বলি।
অবশেষে তার নেতৃত্বে আলেমদের একটি জামাআত সেখানে গিয়ে তার গোসল, জানাযা ও কাফন-দাফনের ব্যবস্থা করেছেন। এমনকি আলেমরা নিজেদের কাঁধে লাশের খাঁটিয়া বহন করে দাফন কার্মও সম্পন্ন করেছেন।
আরেকটি মৃত্যুর সংবাদ
গত বছর ঢাকা সায়েদাবাদ এলাকার গুরুমাতা আনোয়ারী হিজড়া করোনায় আক্রান্ত হয়ে ইন্তিকাল করেন। করোনায় মারা যাওয়ার কারণে কেউ তার লাশের কাছে আসেনি। এমনকি তার পরিবারের কেউও দেখতে আসেনি।
কিন্তু আলহামদুলিল্লাহ,
তখন আমাদের “দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদরাসা” দয়াগঞ্জ শাখার উস্তাদ জনাব আবু বকর সিদ্দীক সাহেবের নেতৃত্বে আলেমরা সেখানে গিয়ে তার জানাযা ও দাফন-কাফনের কাজ সম্পন্ন করেছেন।
এভাবে “দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদরাসা” প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সারাদেশে গত দু’বছর যেখানেই কোনো হিজড়ার মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি, সেখানেই লোক পাঠিয়ে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি।
এ জন্য বারবার শুধু আল্লাহ পাকের শোকরই আদায় করছি ‘আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ।
আপনার দুআ করবেন,
আল্লাহ যেন আমাদেরকে এবং আমাদের ফাউণ্ডেশনকে আজীবন..কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহর এই খেদমত আঞ্জাম দেয়ার তাওফিক দান করেন।
ইতি
মুহাম্মাদ আবদুর রহমান আজাদ
দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদরাসা
তারিখ : 24/01/2023